Maruti Alto K10 থেকে Hyundai Creta: GST সংস্কারে গাড়ির দাম কমছে, জানুন পুরো তালিকা

Maruti Alto K10 থেকে Hyundai Creta: GST সংস্কারে গাড়ির দাম কমছে, জানুন পুরো তালিকা

ভাবুন তো – দীপাবলির আগে শোরুমে ঢুকে দেখলেন আপনার প্রিয় গাড়ির দাম হঠাৎই ₹৫০-৬০ হাজার কমে গেছে! শুনতে অবিশ্বাস্য লাগলেও, ভারতের GST সংস্কার সেটা বাস্তবে রূপ দিতে চলেছে।

সরকার নতুন করে কর কাঠামো ঠিক করছে। ছোট গাড়ির ওপর যেখানে আগে ২৮% জিএসটি দিতে হতো, এখন সেটা নামিয়ে আনা হবে ১৮%-এ। ফলাফল? Maruti Alto K10 থেকে শুরু করে Hyundai Creta–সবকটা গাড়ির দামই কমে যাবে।

 কেন কমবে গাড়ির দাম?

এখনকার নিয়মে গাড়ি কিনলেই বিশাল ট্যাক্স চাপ পড়ে। বিশেষ করে ছোট হ্যাচব্যাক কেনার সময় অনেকে ভাবেন – “এত দাম দিয়ে ছোট গাড়ি কেন?”। এবার সেই সমস্যা মিটতে চলেছে।
ছোট গাড়িতে সবচেয়ে বেশি ছাড় মিলবে, প্রায় ৬–৮% পর্যন্ত। আর SUV কিংবা মিড-সাইজ সেডানে ছাড় পাওয়া যাবে ৩–৫%


 কোন কোন গাড়ি সস্তা হবে?

১. Maruti Suzuki Alto K10

বাজেট ফ্রেন্ডলি এই গাড়ির দাম প্রায় ₹৩৫,০০০–₹৬০,০০০ পর্যন্ত কমতে পারে। যারা প্রথম গাড়ি কিনতে চাইছেন, তাদের জন্য দারুণ সুযোগ।

২. Maruti Wagon R

ফ্যামিলি কার হিসেবে অজস্র ভারতীয়র পছন্দ। ছাড় মিলতে পারে ₹৬০,০০০–₹৮০,000

৩. Hyundai Grand i10 / Nios

স্টাইলিশ ডিজাইনের এই মডেল সস্তা হলে যুবকদের কাছে আরও আকর্ষণীয় হবে। আনুমানিক ছাড় ₹৪৫,০০০–₹৬০,000

৪. Swift ও Dzire

মারুতির হট সেলিং মডেল। দাম কমবে প্রায় ₹৬০,০০০–₹৮০,০০০

৫. Baleno

প্রিমিয়াম হ্যাচব্যাক Baleno কেনার এখনই সময়। আনুমানিক ছাড় ₹৬০,০০০

৬. Tata Tiago

দেশীয় ব্র্যান্ড টাটার Tiago আরও হাতের নাগালে আসবে। প্রায় ₹৫০,০০০ কমবে দাম।

৭. Hyundai Creta

SUV প্রেমীদের প্রিয় Creta এখন হতে পারে ₹৫৫,০০০ সস্তা।

৮. Maruti Brezza

কমপ্যাক্ট SUV Brezza-র দাম কমতে পারে প্রায় ₹৪০,০০০

৯. Mahindra XUV700

SUV দুনিয়ার হেভিওয়েট এই গাড়ি হতে পারে ₹১.১ লক্ষ পর্যন্ত সস্তা।

১০. Honda City / Hyundai Verna

মিড-সাইজ সেডান যারা পছন্দ করেন, তারা পাবেন প্রায় ₹৫০,০০০–₹৮০,০০০ ছাড়।


 ক্রেতাদের লাভ কতটা?

  • ছোট গাড়িতে সবচেয়ে বেশি সাশ্রয়: ₹৩৫,০০০–₹৮০,০০০

  • SUV-তে ছাড় কিছুটা কম হলেও টাকার অঙ্কে বিশাল: ₹৪০,০০০–₹১.১ লক্ষ

ভাবুন তো, আপনার স্বপ্নের গাড়ি কিনতে গিয়ে যদি কয়েক মাসের EMI বেঁচে যায়, তাহলে কি আনন্দটাই আলাদা হবে না?


 কবে থেকে কার্যকর হবে?

খুব সম্ভবত দীপাবলির আগেই নতুন GST হার চালু হবে। তাই যাঁরা গাড়ি কেনার কথা ভাবছেন, তাদের জন্য এটা হবে সেরা টাইমিং। এখন যারা অপেক্ষা করবেন, তারাই আসল লাভ পাবেন।


 শেষ কথা

এই GST সংস্কার শুধু ট্যাক্স কমানো নয়, আসলে পুরো গাড়ি বাজারে নতুন প্রাণ ফেরানোর এক দারুণ সুযোগ। Maruti Alto K10, Wagon R, Swift, Tiago এর মতো ছোট গাড়িগুলো যদি আরও সস্তা হয়, তাহলে মধ্যবিত্ত পরিবারের স্বপ্নের গাড়ি কেনা অনেক সহজ হবে। আর SUV প্রেমীদের জন্য Hyundai Creta, Brezza, XUV700 এর দাম কমা মানেই বাজারে নতুন হাইপ।

 তাই যদি গাড়ি কেনার প্ল্যান করে থাকেন, একটু ধৈর্য ধরুন। দাম কমলে আপনার পকেটে বাঁচবে ভালো অঙ্কের টাকা, আর স্বপ্নের গাড়ি হবে আরও সহজলভ্য।

ড্রাইভিং লাইসেন্স নিয়ম ২০২৫:বাড়িতে বসেই সহজ আবেদন করুন

ড্রাইভিং লাইসেন্স নিয়ম ২০২৫:বাড়িতে বসেই সহজ আবেদন করুন

ভারত এখন দ্রুতগতিতে ডিজিটাল যুগের পথে এগোচ্ছে। সরকারি দপ্তরের নানা কাজ, যেগুলো একসময় নাগরিকদের জন্য ভোগান্তির কারণ ছিল, আজ সেগুলোর বেশিরভাগই অনলাইনে সম্পন্ন হচ্ছে। এরই ধারাবাহিকতায় ড্রাইভিং লাইসেন্স (Driving Licence) করার প্রক্রিয়াতেও এসেছে বড় পরিবর্তন। এখন আর লম্বা লাইনে দাঁড়ানো বা RTO অফিসে বারবার ঘুরে বেড়ানোর ঝামেলা নেই। নতুন নিয়ম অনুযায়ী, ২০২৫ সাল থেকে নাগরিকরা বাড়িতে বসেই সহজে ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করতে পারবেন।

ড্রাইভিং লাইসেন্স কেন এত জরুরি?

ভারতের রাস্তায় যেকোনো মোটরগাড়ি বা দুই চাকা চালাতে হলে ড্রাইভিং লাইসেন্স থাকা বাধ্যতামূলক। এটি শুধু একটি সরকারি অনুমতিপত্রই নয়, বরং আপনার বৈধ পরিচয়পত্র হিসেবেও কার্যকর। পুলিশ চেকিংয়ের সময় যদি আপনার কাছে বৈধ লাইসেন্স না থাকে, তাহলে জরিমানা বা অন্য আইনি ঝামেলার মুখোমুখি হতে হবে।

আগে এই লাইসেন্স করতে প্রচুর ঝামেলা পোহাতে হতো। দীর্ঘ লাইনে দাঁড়িয়ে আবেদন জমা দেওয়া, কাগজপত্র যাচাই করানো এবং কয়েকবার অফিসে ঘুরে আসা ছিল নিত্যনৈমিত্তিক ব্যাপার। অনেক সময় আবার দালালের শরণাপন্ন হতেও হতো।

নতুন নিয়মে কী সুবিধা থাকছে?

২০২৫ সালের নতুন ডিজিটাল নিয়মে প্রক্রিয়াটি সম্পূর্ণ সহজ করা হয়েছে। এখন আর অফিসে গিয়ে ভিড় করার দরকার নেই। পরিবর্তে—

  1. অনলাইনে আবেদন – নির্দিষ্ট সরকারি ওয়েবসাইটে লগইন করে ফর্ম পূরণ করা যায়।

  2. ডকুমেন্ট আপলোড – আধার কার্ড, ঠিকানার প্রমাণ, জন্মতারিখের প্রমাণ ইত্যাদি অনলাইনে আপলোড করা যায়।

  3. লার্নার লাইসেন্স টেস্ট – এখন অনলাইনে বসেই তত্ত্বীয় পরীক্ষা দেওয়া সম্ভব।

  4. ড্রাইভিং টেস্ট বুকিং – আপনার সুবিধামতো তারিখে এবং নিকটস্থ RTO অফিসে প্র্যাকটিক্যাল টেস্ট বুক করতে পারবেন।

  5. লাইসেন্স ডেলিভারি – টেস্ট উত্তীর্ণ হলে কয়েক দিনের মধ্যেই ড্রাইভিং লাইসেন্স সরাসরি আপনার বাড়ির ঠিকানায় পৌঁছে যাবে।

ধাপে ধাপে আবেদন প্রক্রিয়া (Step-by-Step Guide)

  1. ওয়েবসাইটে প্রবেশ করুন – প্রথমে যান parivahan.gov.in

  2. অনলাইন সার্ভিসেসে ক্লিক করুন – এখান থেকে “Driving Licence Related Services” নির্বাচন করুন।

  3. রাজ্য নির্বাচন করুন – আপনার বসবাসরত রাজ্য নির্বাচন করতে হবে।

  4. লার্নার লাইসেন্স আবেদন – প্রথমে লার্নার লাইসেন্সের জন্য ফর্ম পূরণ করুন এবং প্রয়োজনীয় নথি আপলোড করুন।

  5. ফি প্রদান – অনলাইনে ডেবিট/ক্রেডিট কার্ড বা UPI-এর মাধ্যমে ফি প্রদান করা যায়।

  6. অনলাইন টেস্ট – লার্নার লাইসেন্সের জন্য নির্ধারিত অনলাইন টেস্ট দিন। পাশ করলে সঙ্গে সঙ্গে ডিজিটাল লার্নার লাইসেন্স পাবেন।

  7. ড্রাইভিং টেস্ট বুকিং – লার্নার লাইসেন্স পাওয়ার ৩০ দিনের পর থেকে প্র্যাকটিক্যাল টেস্ট বুক করা যাবে।

  8. প্র্যাকটিক্যাল টেস্ট দিন – নির্দিষ্ট তারিখে RTO অফিসে গিয়ে গাড়ি বা বাইক চালনার দক্ষতা প্রমাণ করতে হবে।

  9. ফাইনাল লাইসেন্স – টেস্ট পাশ করলে কয়েক দিনের মধ্যেই আপনার ঠিকানায় এসে পৌঁছাবে স্থায়ী ড্রাইভিং লাইসেন্স।

প্রয়োজনীয় নথি

  • আধার কার্ড / ভোটার আইডি

  • জন্মতারিখের প্রমাণ (জন্ম সনদ/শিক্ষাগত সনদ)

  • ঠিকানার প্রমাণ (বিদ্যুৎ বিল/রেশন কার্ড ইত্যাদি)

  • পাসপোর্ট সাইজ ছবি


 কেন এই পরিবর্তন গুরুত্বপূর্ণ?

এই নতুন নিয়মে সাধারণ মানুষ যেমন সময় বাঁচাচ্ছেন, তেমনি কমছে দুর্নীতি ও দালালচক্রের প্রভাব। প্রক্রিয়াটি আরও স্বচ্ছ, দ্রুত এবং নাগরিকবান্ধব হয়ে উঠেছে।

ড্রাইভিং লাইসেন্স এখন আর কষ্টসাধ্য কোনো বিষয় নয়। ২০২৫ সালের নিয়ম অনুযায়ী, বাড়িতে বসেই মাত্র কয়েকটি ধাপ অনুসরণ করে অনলাইনে আবেদন করা যায়। আবেদন করার কয়েক দিনের মধ্যেই বৈধ লাইসেন্স হাতে এসে যাবে। তাই এখনই অনলাইনে আবেদন করুন, আর ঝামেলা ছাড়াই বৈধভাবে গাড়ি চালান।

এবার মার্কেটে আসছে ১২,০০০ এমএইচ ব্যাটারির মোবাইল ফোন! কোন ফোন সেটা জানতে চোখ রাখুন আমাদের আপডেটে।”

এবার মার্কেটে আসছে ১২ ০০০ এমএইচ ব্যাটারির মোবাইল ফোন কি সেই ফোন জানতে চোখ রাখুন।

realme কোম্পানি নিয়ে আসছে নতুন ফিচারস এর সাথে আমাদের জন্য আকর্ষণীয় একটা মোবাইল ফোন। এটি দিতে লাগবেনা সব সময় চার্জে একদিন চার্জ দিলে প্রায় দু তিন দিন অনায়াসে চলবে এই ফোন। এটি ১৮ ঘন্টা ভিডিও রেকর্ডিং এবং ৫৩ ঘণ্টা ভিডিও প্লেব্যাক সাপোর্ট করে। এই ফোন শুধুমাত্র ব্যাটারির জন্য নয়, বরং তার পাতলা গঠনও বিশেষ আকর্ষণ করে তুলেছে। এটি প্রায় 8.5 মিমি পুরু। সাধারণত বড় ব্যাটারির ফোন ভারী অথবা মোটা হয়, কিন্তু realme এই ধারণাটি বদলাচ্ছে।

 

ব্যাটারি পাওয়ার

  • বিশাল ১২,০০০ mAh ব্যাটারি

  • একবার চার্জে সহজেই ২–৩ দিন ব্যবহার করা যাবে

  • ১৮ ঘণ্টা ভিডিও রেকর্ডিং৫৩ ঘণ্টা ভিডিও প্লেব্যাক সাপোর্ট

📐 ডিজাইন ও গঠন

  • মাত্র 8.5 মিমি পাতলা বডি

  • ভারী বা মোটা নয়, বরং আকর্ষণীয় স্লিম ডিজাইন

  • এই ফোনটিকে বলা হচ্ছে “Chill Fan Phone”

❄️ কুলিং টেকনোলজি

  • নতুন “6-5 কুলার” প্রযুক্তি

  • তাপ নিয়ন্ত্রণ ও কর্মক্ষমতা বৃদ্ধির জন্য বিশেষ কুলিং সিস্টেম (সম্ভবত ফ্যান)

🖥️ ডিসপ্লে ও পারফরম্যান্স

  • ৬.৭ ইঞ্চি, 120Hz কালারফুল ডিসপ্লে

  • MediaTek Dimensity 7300 প্রসেসর

📅 সম্ভাব্য লঞ্চ

  • এই স্মার্টফোনটি বাজারে আসতে পারে ২০২৬ সালে

 

2025 এর দূর্গা পূজা সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য

2025 এর দূর্গা পূজা সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য

কথায় আছে বাঙালিদের বারো মাসে তেরো পার্বণ। তবে এসমস্ত পার্বণের মধ্যে বাঙালি হিন্দুদের সবচেয়ে বড়ো উৎসব হলো দূর্গা পূজা । শরৎকালে এই উৎসব হয় বলে এটি শারদীয়া উৎসব নামেও পরিচিত।

তবে দূর্গাপূজা শুধু পশ্চিমবঙ্গ নয়, সারা ভারত ব্যাপী প্রচলিত। বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে প্রচলিত হয়ে থাকে।

ভারত জুড়ে দূর্গাপূজা যেভাবে প্রচলিত হয়——

পশ্চিমবঙ্গ (কলকাতা)

সুন্দর পূজো প্যান্ডেল ও সাংস্কৃতিক পরিবেশনা এবং প্রতিমা বিসর্জন শহরের হৃদস্পন্দনকে চিহ্নিত করে।

ওড়িশা

কটকের অনন্য রূপালী ফিলিগ্রি (তারকাশী) দুর্গা মূর্তিগুলি আলাদাভাবে ফুটে ওঠে। বিভিন্ন অনুষ্ঠান যেমন- ওড়িশি নৃত্য এবং স্থানীয় মন্ত্রের সাথে মিশে যায়।

দিল্লি ও উত্তরপ্রদেশ

বারাণসী, লখনউ এবং নয়ডার মতো জায়গায়গুলিতে দুর্গাপূজার সাথে নবরাত্রি উপবাস এবং রাম লীলা পরিবেশনা মিশে যায়।

সমস্ত ভারতেই এই পূজো প্রচলিত, বিভিন্ন

জায়গায় বিভিন্ন ভাবে হয়ে থাকে।

বাহন অনুয়ায়ী ফলাফল

দেবীর আগমন ও গমন কোন বাহনে হচ্ছে তার ওপর নির্ভর করে পৃথিবীতে শুভ ও অশুভ ফল দেখা যায়।

ঘোটক (ঘোড়া)

ধ্বংস অবস্থার সম্ভবনা থাকে।

গজ (হাতি)

ভূমি শস্য ও শ্যামলা হয়, যা শান্তি ও সমৃদ্ধির ইঙ্গিত দেয়।

নৌকা

ভালো ফল দেখা যায়।

দোলা

মহামারীর আশঙ্কা থাকে।

এবারে মায়ের আগমন

এবারে অর্থাৎ ২০২৫ সালে দূর্গাপূজায় মায়ের আগমন হবে হাতির উপর চড়ে অর্থাৎ গজে। এই আগমন শুভএবং শান্তি ও সমৃদ্ধির প্রতীক।

মহালয়ার তারিখ

এ বছরের মহালয়া ২১ সেপ্টেম্বর (রবিবার)। এই দিন পশ্চিমবঙ্গ সহ নানা জায়গায় সরকারি ছুটি থাকে।

2025 এর দূর্গা পূজোর তারিখ ও সঠিক সময়সূচী

ষষ্ঠী- ২৮ সেপ্টেম্বর ২০২৫ (রবিবার) ষষ্ঠী তিথি থাকছে সকাল ১১.১১ মিনিট পর্যন্ত।

সপ্তমী ২৯ সেপ্টেম্বর ২০২৫ (সোমবার) সপ্তমী তিথি থাকছে ১২.৫৬ মিনিট পর্যন্ত।

অষ্টমী – ৩০ সেপ্টেম্বর ২০২৫ (মঙ্গলবার) অষ্টমী তিথি থাকছে দুপুর ০২.১৪ মিনিট পর্যন্ত।

সন্ধিপূজা ৩০ সেপ্টেম্বর ২০২৫ (মঙ্গলবার) সন্ধিপূজার তিথি শুরু দুপুর ০১.৫০ মিনিট থেকে এবং সমাপন দুপুর ০২.৩৮ মিনিটের মধ্যে।

নবমী – ০১ অক্টোবর ২০২৫ (বুধবার) নবমী তিথি থাকছে দুপুর ০৩.০৫ মিনিট পর্যন্ত।

দশমী – ০২ অক্টোবর ২০২৫ (বৃহস্পতিবার) দশমী তিথি থাকছে দুপুর ০৩.২৪ মিনিট পর্যন্ত।

2025 এর দূর্গা পূজার সরকারি অনুদান

২০২৫ সালে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় সরকারী অনুদান হিসেবে প্রতিটি দূর্গাপূজা কমিটিকে এইবার ১ লক্ষ ১০ হাজার টাকা দেওয়ার ঘোষণা করেছে। যেটা আগেরবার ছিল ৮৫,০০০ টাকা সেটা একলাফে বারলো ২৫,০০০টাকা।

২০২৫ সালে র কিছু আকর্ষণীয় পূজোর প্যান্ডেল

১)2025 এর দূর্গা পূজার শ্রীভূমি দুর্গা পূজার প্যান্ডেলের থিম হল আমেরিকার নিউ জার্সিতে অবস্থিত স্বামীনারায়ণ অক্ষরধাম মন্দিরের আদলে তৈরি একটি প্যান্ডেল। শিল্পী প্রদীপ রুদ্রপাল এই প্যান্ডেল তৈরি করছেন এবং এটি দুর্গাপূজার এক অন্যতম আকর্ষণ হতে চলেছে।

২) কল্যাণী আইটিআই মোড়ে এবারের থিম সিনবিউম

প্যাগোডা, মায়ানমার।

৩) দেশপ্রিয় পার্কের থিম এবারে হল বড়ো দূর্গা।

৪) একডালিয়া এভারগ্রিন থিম এবারে অরুণাচলেশ্বর মন্দির।

৫) কল্যাণী বোট পার্কের থিম এবারে রাজস্থানের উমেদ প্যালেস।

৬) সন্তোষ মিএ স্কোয়ারের থিম এবারে অপারেশন সিন্দুর।

এছাড়াও আরও অসংখ্য পুজো প্যান্ডেল রয়েছে, যেগুলো মানুষকে আকর্ষণ করে।

উপসংহার

পূজো হল একটি ধর্মীয় উপাসনা। এই ধর্মীয় অনুষ্ঠানে উপস্থিত হয় সমস্ত বাঙালি, প্রত্যেকে আনন্দে মেতে ওঠে।

২০২৫ সালে দূর্গাপূজা ২৭ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর পর্যন্ত উদযাপন করা হবে।

 

Exit mobile version